নরসিংদীর বেলাবতে চলন্ত বাস থেকে স্কুল ছাত্রকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে বিক্ষোভ ও ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে নিহত স্কুলছাত্রের সহপাঠীরা। গতকাল ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসি উপস্থিত হয়ে এ বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। এসময় ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশের প্রায় ০৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। ফলে কয়েক ঘন্টাব্যাপী মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে সৃষ্টি হওয়া যানযটে দূর পাল্লার যাত্রীদের চরম ভূগান্তির সৃষ্টি হয়।
জানা যায়,গত ৬ অক্টোবর বুধবার রাতে স্কুলছাত্র আতিকুল ইসলাম ও তার সহপাঠীরা নরসিংদী থেকে যাতায়াত পরিবহনের বাসে করে বাড়িতে আসার পথে গাড়ির চালক কন্ট্রাকটার ও হেলপারের সাথে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়। রাত সাড়ে ৯ টায় উল্লেখিত বাসটি উপজেলার চরউজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে পৌছলে
গাড়ির ভিতর থেকে আতিকুল ইসলামকে লাথি দিয়ে ফেলে দেয় গাড়ির কন্ট্রাকটার ও তার সহকারীরা। এসময় উক্ত গাড়ির ড্রাইভার স্কুল ছাত্র আতিকুলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলে ঘটনাস্থলেই আতিকুলের মৃত্যু হয়। পরে এলাকাবাসির সহায়তায় ভৈরব হাইওয়ে পুলিশ ঘাতক বাসটি আটক করতে সক্ষম হয়। নিহত স্কুলছাত্র পাশ্ববর্তী রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
বিক্ষোভে অংশগ্রহনকারী নিহত আতিকুলের সহপাঠীরা জানান,মাত্র ৫ টাকার জন্য ঘাতক ড্রাইভার ও তার সহকারীরা আতিকুলকে বাস থেকে ফেলে গাড়ির চাকায় পিষ্টে হত্যা করে। সিসি টিভিল ফুটেজে তার প্রমান মিলেছে। আমরা এ হত্যার বিচার দাবী করছি।
এসময় বিক্ষোভ কারীরা শিক্ষার্থী আতিকুলের হত্যার বিচার দাবীর পাশাপাশি দূঘর্টনা রোধে বারৈচাতে ট্রাফিক পুলিশ,ফুটওভার স্থাপন,যাত্রীবাহি গাড়ির চালক ও চালকের সহকারীদের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার বন্ধ করাসহ নিহত আতিকুলের পরিবারের ক্ষতিপূরণের দাবি জানায়।
ঘটনাস্থলে থাকা ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন,যেহেতু এ ঘটনায় বেলাব থানায় মামলা প্রক্রিয়াধীন আছে সেহেতু মামলা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন শাহিন বলেন,শিক্ষার্থীদের বেশ কিছু দাবি আছে সেসব দাবির মধ্যে নিহত শিক্ষার্থীর পরিবারকে ক্ষতিপূরণের ব্যাপারে আমি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলবো। মহাসড়কটি সম্প্রসারিত করার সময় যাতে ওভার ব্রীজ করে দেয়া হয় সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।




















