০৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

সাফল্যকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে বহুদূর: এমপি ধলু

শিক্ষার্থীদের অর্জিত সাফল্যকে জীবনের প্রথম ধাপ উল্লেখ করে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, এই সাফল্যের ধারা অব্যাহত রেখেই আগামী দিনের কঠিন ধাপগুলো অতিক্রম করতে হবে। জীবনের প্রতিটি পর্যায়ে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তবেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ছাত্রদল আয়োজিত ‘মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম ধলু বলেন, ‘ভবিষ্যতে তোমাদের মধ্য থেকেই কেউ না কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। তবে এর পেছনে প্রধান উদ্দেশ্য থাকতে হবে দেশপ্রেম। তাই লেখাপড়াকে সবার ওপরে স্থান দিতে হবে, এরপর অন্য কিছু।’ তিনি শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহার সভাপতিত্বে এবং সদস্যসচিব তাজুল ইসলাম তাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

শিক্ষার্থীদের উদ্দেশে আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, মা-বাবা যে উদ্দেশ্য নিয়ে সন্তানদের পড়াশোনা করাচ্ছেন, সেই উদ্দেশ্য সফল করতে হবে। শিক্ষার্থীদের নিজেদের যোগ্যতা ও মেধার মাধ্যমে নওগাঁকে বিশ্বের দরবারে পরিচিত করে তোলার আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান তোমাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন। যাঁরা দেশের পক্ষে নেতৃত্ব দেবেন, তাঁদের নিয়েই আজকের এই আয়োজন।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, আজকের এই সাফল্য শিক্ষার্থীদের পরিশ্রমের প্রতিফলন। তবে স্কুলের গণ্ডি পেরোনোই শেষ সাফল্য নয়। সামনে আরও অনেক পথ পাড়ি দিতে হবে। আগামীতেও সাফল্যের এই ধারা ধরে রাখতে আরও কঠোর পরিশ্রম করতে হবে এবং ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির তিন সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু, শফিউল আযম (ভিপি রানা) ও খায়রুল আলম গোল্ডেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান এবং থানা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফী তুহিন।

অনুষ্ঠানের সঞ্চালক জেলা ছাত্রদলের সদস্যসচিব তাজুল ইসলাম তাজ তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের দেশের প্রাকৃতিক সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি শিক্ষার্থীদের ভালোভাবে পড়াশোনা করার পাশাপাশি দেশকে ভালোবাসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেয় নওগাঁ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী সাবাতুন সাওদা। সে বলে, ‘বাবার কাছ থেকেই বিএনপির প্রতি ভালোবাসা শিখেছি। এই আয়োজনে আমন্ত্রণ জানানোয় আমি কৃতজ্ঞ। আমি চাই তারেক রহমানের নেতৃত্বে দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’

অনুষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, শিক্ষার্থীদের অভিভাবক এবং সংবর্ধিত পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

সোনারগাঁয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সাফল্যকে সঙ্গী করে এগিয়ে যেতে হবে বহুদূর: এমপি ধলু

প্রকাশিত : ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬