০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

কুড়িগ্রামে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে। গতকাল (১২ অক্টোবর’২১ইং) মঙ্গলবার সকালে কুড়িগ্রাম শাপলা চত্ত্বরস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন- সাবেক এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ জাফর আলী এবং জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান। এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাঈদ হাসান লোবান এবং জাতীয় শ্রমিক লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

এর পর জাতীয় শ্রমিক লীগের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শ্রমিক লীগের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক অসীম কুমার, জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি মোঃ জমসেদ আলী, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক নুর আমিন মিলন, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সহ-সাধারণ সম্পাদক ও সদস্য রেলওয়ে শ্রমিক লীগ (৩২০) এর মোঃ বাদশা আলম প্রমূখ। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন- জাতীয় শ্রমিক লীগ কুড়িগ্রাম সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম। আলোচনা সভা শেষে কেক কেটে জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলোতে একটি বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ০৮:২৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১