আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হাজ্বী ওমর ফারুকের উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ১নং ওয়ার্ডের সুলতানের মোড় এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন কাউন্সিলর ওমর ফারুক শুধু জনপ্রতিনিধি নয়, তিনি একজন সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন। মহামারী করোনা কালীন সময় আমাদের সব ধরনের খোজ খবর নিয়েছেন। তিনি ১নং ওয়ার্ডের অলিগলিতে রাস্তা, ড্রেনসহ অনেক উন্নয়ণ মুলককাজ করেছে তাই আমরা আবারো হাজী ওমর ফারুককে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চাই।
সুলতান এন্টারপ্রাইজের পরিচালক সুলতান বাদশা দিপুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা । পরে অনুষ্ঠান শেষে সিআইখোলা এলাকা থেকে মিছিল করে ক্যালেনপাড় নতুন রাস্তা দিয়ে মজিববাগ এলাকায় গিয়ে শেষ করেন। মিছিল শেষে কাউন্সিলর হাজ্বী ওমর ফারুক সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুলতান বাদশা দিপুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী ওমর ফারুক, আব্দুল মান্নান, নুরুজ্জামান, মোঃ জামাল মিয়া, মোহাম্মদ আলী, মামুন, আনোয়ার, মাসুদ, শাওন, হাসান আলী, আনিসুর রহমান, রমজান হোসেন, জাহাঙ্গীর হোসেন, রুবেল, বাবুসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















