০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬

ঘর উপহার পেল লক্ষ্মীপুরের দুই পরিবার

মুজিব শতবর্ষে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে যুবলীগের আশ্রয়ণ কর্মসূচির অংশ বিশেষ ঘর উপহার পেলেন লক্ষ্মীপুরের দুই পরিবার।  রবিবার দুপুরে ভার্চুয়ালভাবে অংশ নিয়ে দুই পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। 

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।

জানা যায়, সদর উপজেলার শাকচর ইউনিয়নের যুব মহিলা লীগের সভানেত্রী কহিনুর বেগম ও একই উপজেলার ভবানীগঞ্জ ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল মাহমুদ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ঘরে বাস করে আসছেন। মুজিব শতবর্ষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনায় প্রতিটি ঘরে দুই লাখ ৫ হাজার টাকা করে ব্যায় করে দুই পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেয় যুবলীগ। এদিকে ঘর পেয়ে মহাখুশি দুই পরিবারের সদস্যরা। তারা প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে যুবলীগের এমন কাজে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঘর উপহার পেল লক্ষ্মীপুরের দুই পরিবার

প্রকাশিত : ০৭:২৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১