০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ প্রাণহানি

২৫ দিনেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন

নাটোরের বড়াইগ্রামের সরদারপাড়ায় বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১২ জন প্রাণ হারান। ঘটনায় কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়, এরপর ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো জমা পড়েনি তদন্ত প্রতিবেদন। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়ীদের বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গত ২০ অক্টোবর (মঙ্গলবার) ভোর সেয়া ৪টার দিকে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুস সামাদ ফকির (৭০), জুয়েল (৪০), সালাম মোল্লা (৪৬), কাশেম (৩৫), শাহীন (৩২) ও শহিদুল ইসলাম (৪৫) রাজশাহীর বাগমারা উপজেলার আনোয়ার হক (৩০), নওগাঁর সান্তাহারের ঘোনটোলা এলাকার রাসেল আলী (৩৩) ফরিদপুর সদর উপজেলার হিমেশ জামাদার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শিশু তাছফিয়া (৮), ঝিনাইদহ সদর উপজেলার ট্রাকচালক আবুল কালাম (৫৬) এবং রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসচালক মো. সোহেল রানা (৪০)।

গত ২১ অক্টোবর সকালে নাটোর-পাবনা মহাসড়কের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির সাত সদস্য। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াতের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থল ঘুরে দেখেন এবং দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।

তদন্ত কমিটির সদস্যরা হলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস, নাটোর সড়ক বিভাগের প্রতিনিধি রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক আক্তার হামিদ, বিআরটিএ নাটোরের সহকারী পরিচালক উত্তম কুমার শর্মা, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বপন চন্দ্র হোড় এবং বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।

প্রাথমিক তদন্তে দুর্ঘটনাকবলিত আরপি নাইস পরিবহনের বাসটির ফিটনেস সনদের মেয়াদ না থাকার তথ্য পাওয়া গেছে। নাটোর বিআরটিএ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রো-ব-১২-৪৪৪৫ নম্বরের বাসটির ফিটনেস সনদের মেয়াদ চলতি বছরের ১৩ মে শেষ হয়।

এ ছাড়া দুর্ঘটনার সময় বাসটি কে চালাচ্ছিলেন, চালকের আসনে চালক নাকি তার সহকারী ছিলেন, ওভারটেকিং কিংবা অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ ছিল কি না—এসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত বলেন, ইনশাআল্লাহ এই সপ্তাহের শেষের দিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে পারব।

দুর্ঘটনার কারণ ও তদন্তে উঠে আসা তথ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, প্রতিবেদন জমা দেওয়ার পরই বিষয়গুলো বিস্তারিত জানানো সম্ভব হবে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে চান না বলে জানান তিনি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান তিনি।

তবে ১২ প্রাণহানির মতো মর্মান্তিক দুর্ঘটনার প্রায় এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায়দায়িত্ব নির্ধারণের বিষয়টি এখনো অপেক্ষমাণ রয়েছে।

_Rs_

জনপ্রিয়

তিন দশকের অপেক্ষার পর সেতুর অনুমোদন, কথা রেখেছেন রাষ্ট্রপতি

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে ১২ প্রাণহানি

২৫ দিনেও আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন

প্রকাশিত : ০২:২৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬