সার্ভিস ইঞ্জিন লিমিটেড’র চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিডেট’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এ এস এম মহিউদ্দীন মোনেম পেলেন প্রথম বার আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাট্রিয়াল অ্যাওয়ার্ড’।শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ২৮ অক্টোবর বৃহস্পতিবার ওসমানি স্মৃতি মিলনায়তনে হাই-টেক ইন্ডাট্রি বিভাগের প্রথম স্থানে অ্যাওয়ার্ডটি গ্রহন করেন বাংলাদেশের অন্যতম বিপিও সার্ভিস প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড।
সার্ভিস ইঞ্জিন লিমিটেড এক দশকেরও বেশি সময় ধরে দেশের কম্পিউটার ও সফটওয়্যার খাতে অবদান রেখে আসছে। আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল এ্যাডভারটাইজিং, মিডিয়া ও টেক সার্ভিস দেয়া এই প্রতিষ্ঠানটি ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে বিপিও সার্ভিসকে পোশাক শিল্পের বিকল্প বৈদেশিক মুদ্রা আয়ের শিল্প হিসেবে প্রতিষ্ঠা করতে। প্রতিষ্ঠানটি দক্ষতার সাথে ডিজিটাল এ্যাড অপারেশন, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্রিয়েটিভ সার্ভিস, ডাটা সল্যুশন, মিডিয়া প্ল্যানিং, ও কোয়ালিটি এ্যাসুরেন্স নিয়ে কাজ করছে। সার্ভিস ইঞ্জিন দক্ষ জনবল ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে উদ্বোবনী মনোভাব নিয়ে খরচ নিয়ন্ত্রন করে প্রজেক্ট তরান্বিত করে থাকে।
আর্ন্তজাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের বিভিন্ন সরকারি দপ্তরে অটোমেশন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে এবং বাংলাদেশের পরিকল্পনা, তথ্য ও প্রযুক্তি, কৃষি, খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন আইটি/আইটিএস প্রজেক্ট বাস্তবায়নের মাধ্যমে দেশ ডিজিটালাইজেশনে ভুমিকা রেখে যাচ্ছে সার্ভিসইঞ্জিন লিমিটেড।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১ হাজার দক্ষ তরুণ কাজ করছে, যারা অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা আয়ে বিশাল ভূমিকা পালন করে আসছে।
সার্ভিসইঞ্জিন লিমিটেড’র মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে জনাব এ এস এম মহিউদ্দিন মোনেম অর্জন করে নিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকাররের ৬ বার ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি, পেয়েছেন ৪ বার প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড, ৬ বার বেস্ট ট্যাক্স পেয়ার অ্যাওয়ার্ড এবং হয়েছেন ৮ বার দেশের কমার্শিয়াল ইমপর্টেন্ট পারসন (সিআইপি)। এছাড়াও এ এস এম মহিউদ্দীন মোনেম চেক প্রজাতন্ত্রের অনারারি কনসাল হিসেবে ২০০৪ সাল থেকে নিয়োজিত আছেন বাংলাদেশে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























