বেনাপোল সড়কের পাশেই পদ্ম ও চাত্রের বিলে সবুজ পাতার মাঝে ফুটেছে সাদা আর লাল রং এর শাপলা ফুল।
যশোরের শার্শা উপজেলার আমড়া খালি বা কাগজপুকুর বাজার থেকে মাত্র ৩/৪ মিনিটের রাস্তা।রিক্সাভ্যান বা ইজিবাইক গিলে মাত্র ৫ টাকা ভাড়া।ট্রাক টার্মিনালের গা ঘেষেই এই দুটি বিল।বিলের চারিপাশে ধানক্ষেত আার বিলটিতে সাদা ও লাল রংএর শাপলা ফুলের সমারোহ।সবুজ পাতার মাঝে মাথা নুইয়ে দাঁড়িয়ে রয়েছে সাদা আর লাল রং এর শাপলা ফুল।শেষ বিকালে যেন মোহনীয় আবেশ তৈরি হয় সবুজে ঘেরা এ দুটি বিলে।
সূর্যদয় ও সূর্যাস্ত এ দুটি সময়ে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ্য হয়ে ওঠে।শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে এলাকা বাসীর পাশাপাশি প্রদিন দূরদূরান্ত থেকে মানুষ আাসে এ দুটি বিল পাড়ে।
সরেজমিনে গিয়ে দেখা যায় শার্শা উপজেলার কাকমারী গ্রামের একেবারে শেষ সীমানায় এই দুটি বিল, বিলের বুকচীরে চলে গেছে পাশের গ্রামের মধ্যে বহু পুরাতন চোরের রাস্তা।কথা হয় কৃষক আজগার আলির সাথে তিনি জানান রাস্তার পূর্ব পাশে পদ্মবিল পশ্চিম পাশে চাত্রের বিল।
বিল পাড়ের কিনারে দাড়ালে হৃদয় হারিয়ে যায় ভালো লাগার অন্য জগতে।বিলে ফুটেছে আনেক ফুল,সবুজ পাতা আর সাদা,লাল রঙ্গে ভরে গেছে বিল।
তৈরী করেছে প্রকৃতি প্রেমিদের জন্য অন্য রকম সৌন্দর্য।সূর্যাস্তের সঙ্গে শাপলা ফুলের রং রুপ তৈরী করে মোহনী আবেশ।তবে কিছু সমাস্যাও রয়েছে শাপলা ফুলের সৌন্দর্যেও মাঝে।




















