‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকতা মতিউর রহমানের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা নাহিদা নাসরিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম, পরশুরাম উপজেলা বিএনপির আহবায় আব্দুল হালিম মানিক, পৌর বিএমপি আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহবুল হক মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন,
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, আত্মনির্ভরশীলতা সৃষ্টি এবং দেশের সামগ্রিক অগ্রগতিতে সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
ডিএস./





















