০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ইউপি নির্বাচনের সময়ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে এখনও করোনা আছে। বর্তমানে সারা দেশেই ইউপি নির্বাচন হচ্ছে বা কয়েক দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই ইউপি নির্বাচনের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায় তার জন্য সকলকেই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেক।
শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে সাটুরিয়া উপজেলার এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, যারা এখনও করোনার টিকা নেননি তারা দ্রুত টিকা নিয়ে নিবেন। ১৮ বছরের উর্দ্ধে সকলের জন্য করোনার টিকার ব্যবস্থা করা হয়েছে। যারা ভোটার হননি তাদের জন্যও বিকল্পভাবে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১২-১৭ বছরের শিশুদের টিকা দেওয়া হচ্ছে। আমাদের দেশে এখন মৃত্যুর হার অনেক কম। এখনও আমেরিকাতে দিনে প্রায় দুই হাজার লোক মারা যাচ্ছে। রাশিয়া, ইউরোপ ও ভারতেও মৃত্যুর হার অনেক বেশী। কিন্তু বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা উল্লেখ্য করে জাহিদ মালেক আরো বলেন, প্রার্থী সিলেকশনের পরে তাদের বিরোধীতা বরদাস্ত করা হবে না। আওয়ামী লীগের প্রতিদ্বন্দী নৌকা নয়, যারা দেশ ও স্বাধীনতার বিপক্ষে তারা আমাদের বিরোধী। নিজেরা নিজেদেরকে বিরোধী না ভেবে দল যাকে মনোয়ন দেয় তার পক্ষে কাজ করার আহবানও করেন তিনি।

তিনি আরো বলেন, বিরোধী দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বিরোধীরাই শায়খ আব্দুর রহমান সৃষ্টি করেছিল। গ্রেনেড হামলা করে, তারাই সিরিজ বোমা মারে। মন্দিরে হামলা ও লুটপাট করল। তখন দেশে শান্তি থাকে না। উন্নয়ন বাধাগ্রস্ত হয়। তাই উন্নয়ন ও শান্তিতে থাকার জন্য আমাদের পাশে থাকুন।

সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম আপেল প্রমুখ।

সভায় সাটুরিয়া উপজেলার ৯টি ইউপি চেয়ারম্যান, সকল ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও উপজেলার ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ইউপি নির্বাচনের সময়ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৮:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১