বসুন্ধরা গ্রুপের ব্যবস্হাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্ঠার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদী কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ক্রিড়াবিদ, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ছাত্র শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, হুইপ শামসুল ও তার পুত্র শারুন সায়েম সোবহান আনভীরকে সামাজিকভাবে হেয় করতে ব্যর্থ হয়ে এখন দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এমডি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠককে হত্যা করার জন্য পিছনে লোক লাগিয়েছে। বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন, ক্রীড়াঙ্গনের উন্নয়নসহ আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তাই যারা হত্যা করতে চায় তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর জেলা প্রতিনিধি দিলাল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ডের সভাপতি শিবলি আহমদ চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হক, নারী উদ্যোক্তা নূরজাহান সাদেক নূরী,দূর্জয় দাস প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















