০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

ফাইল ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল সোমবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫৮ গ্রাম ৪০৭ পুরিয়া হেরোইন, ৬৯ হাজার ৮৬৮ পিস ইয়াবা ও ৮ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে বলেও জানায় সূত্রটি।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

‘চিকিৎসার অভাবে কোনো মানুষ মারা যাক তা চাই না’: স্বাস্থ্যমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

প্রকাশিত : ১২:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১