০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

অবশেষে শেরপুরে বন্য হাতি নিধন শুরু, বিদ্যুতায়িত করে এক হাতি হত্যা!

অবশেষে সীমান্তবাসী আবারও বন্য হাতি নিধন শুরু করেছে। গত এক মাস যাবত শেরপুর জেলার সীমান্তবার্তী গারো পাহাড় এলাকায় বন্য হাতির আবাস স্থলে স্থানীয় গ্রামবাসী হামলা শুরু করে। এতে হাতির পাল বিক্ষুব্ধ হয়ে বনের ভিতর বন বিভাগের জমিতে কিছু অবৈধ সবজি বাগান সাবার করে লোকালয়ে এসে মানুষে বিভিন্ন ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্থ করে। এতে স্থানীয় গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে উঠে হাতি নিধনে। হাতির গভীর জঙ্গলের বিচরণ স্থলে ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে শুরু করে হামলা। দিনব্যাপী সীমান্তবাসীর কাজই যেন হয়ে উঠে হাতি তাড়ানো কাজ। এসবের পাশপাশি শুরু করেন জেনারেটর এবং বিদ্যুতের তাড় দিয়ে বনের ভিতর ফাঁদ পাতা। ফলে বন্য হাতি মানুষ আতংকে বেশ কয়েক দিন তাদের আবাসস্থ থেকে অন্যত্র অবস্থা করে আবারও শনিবার এসে অবস্থান নেয় বালিঝুড়ি পাহাড়ে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতে শ্রীবর্দী উপজেলার বালিঝুড়ি রেঞ্জের মালাকুচা গ্রামের বনের ভিতর কৃষক আমীর আলীর বাড়ির চারপাশে পাতা বিদ্যুতের তাড়ে জড়িয়ে এক বন্য হাতির মৃত্যু হয়। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ হতে পারে বলে বন বিভাগ সূত্রে জানাগেছে। এদিকে হাতির মৃত্যুর পর ওই কৃষক হাতির শরীর থেকে বিদ্যুতের তার খুলে ফেলেন। পরে মঙ্গলবার ভোরে বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার মো. রবিউল ইসলাম খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাতির প্রাথমিক সুরতহাল পরীক্ষা শেষে পোষ্টমর্টেম সম্পন্ন করেন।
উল্লেখ্য, শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার বিভিন্ন স্থানে গত ১০ বছরে প্রায় ১০ থেকে ১২ টি হাতি মারা পড়ে। এছাড়া বিগত ৩০ বছরে এই এলাকায় হাতি মারা পড়েছে প্রায় ২০ থেকে ২৫ টি। পাশপাশি হাতির আক্রমনেও মানুষ মারা পড়েছে প্রায় অর্ধশত। ফসলের ক্ষেত ও ঘর-বাড়ির ক্ষতিগ্রস্থও হয়েছে কোটি টাকার। এমতাবস্থায় সরকার হাতি-মানুষ সহাবস্থানের জন্য নানা প্রকল্প গ্রহন করলেও কোন টিতেই সফল হতে পারেনি।
সীমান্তে মঙ্গলবার ভোরে বালিঝুড়ি মালাকুচা গ্রামে হাতির মৃত্যুর বিষয়ে বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জার মো. রবিউল ইসলাম বলেন, হাতির মৃত্যুর খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করেছি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারনা করা হচ্ছে হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তবে চুড়ান্ত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া এবিষয়ে শ্রীবর্দী থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

অবশেষে শেরপুরে বন্য হাতি নিধন শুরু, বিদ্যুতায়িত করে এক হাতি হত্যা!

প্রকাশিত : ০৪:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১