০৬:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজারহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় কৃষি বিভাগের আয়োজনে ২০২১-২২ অর্থ বছরে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। মঙ্গলবার (৯ নভেম্বর) উপজেলা কৃষি বিভাগ চত্বরে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সম্পা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল বিন আরাফাত, হৈমন্তী রানী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার বলেন, উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৩৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে নির্বাচিত কৃষকের মাঝে পর্যায়ক্রমে জনপ্রতি রবি মৌসুমে সরিষা বীজ, গম, ভুট্টা, চিনাবাদাম, মুগ, মশুর, খেসারী ও পিঁয়াজের এক কেজি করে বীজ এবং ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি মোট ২০ কেজি করে সার দেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

রাজারহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রকাশিত : ০৪:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১