কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ সাজ্জাদ করিম খানের নেতৃত্বে এসআই বিল্লাল হোসেনসহ একদল পুলিশ মহাসড়কের ত্রিপর্দী এলাকা থেকে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে৷ বুধবার(১০নভেম্বর) সকাল ঢাকাগামী একটি পিকাপ আটক করে৷এ সময় পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ রেখে পালিয়ে যায়৷ পরে পুলিশ (ঢাকা মেট্রো-ন-১৫-৫২৭৯)
পিকাপে তল্লাশি চালিয়ে ৩৬৯ বোতল ফেন্সিডিল উদ্বার করে কাঁচপুর হাইওয়ে নিয়ে যায়৷ কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোঃ সাজ্জাদ করিম খান জানান গোপন সংবাদের ভিত্তিতে চট্রগ্রাম থেকে ঢাকাগামী একটি পিকাপভ্যানে ফেন্সিডিলের চালান আসছে৷ ওই সংবাদের ভিত্তিতে মহাসড়কের ত্রিপর্দী এলাকায় ওসি সাজ্জাদ করিম খানের নেতৃত্বে কাচপুর হাইওয়ে পুলিশ মাদক বহনকারী পিকাপটি থামানোর জন্য সংকেত দিলে পিকাপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপ ফেলে পালাতে সক্ষম হয়৷ এ সময় পুলিশ পিকাপে তল্লাশি চালিয়ে উল্লেখিত ফেন্সিডিল উদ্বার করে৷ এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷




















