নরসিংদী সদর উপজেলা মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ঘুরে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। নৌকা, স্বতন্ত্রসহ ৫ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করছেন। ভোটারগণ জানান, আমরা শান্তিপূর্ণ ভাবেই ভোট দিয়েছি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল লক্ষ করার মতো। সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল অনেক। তবে বিকালের দিকে ভোটার উপস্থিতি কমে এসেছে । আর কিছুক্ষনের মধ্যেই শেষ হতে যাচ্ছে ভোট গ্রহন। এখন অপেক্ষার পালা কে হচ্ছেন চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
চরদিঘলদী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড (নোয়াবপুর – নোয়াকান্দী) কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা এ এস আই মোঃ বেলাল জানান, অত্যান্ত শান্তি শৃঙ্খলা মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।




















