শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ও আংগারিয়া ইউনিয়নের মোট ৪টি ভোট কেন্দ্রে নির্বাচনী সহিংসতায় ডিবিসি টিভির সাংবাদিক বি এম ই¯্রাফিলসহ অন্তত ৩০জন আহত হয়েছে। আহতদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুলাসার ইউনিয়নের উপরগাঁও হাসেম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী জামাল হোসেন ফকির ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহিদুল ইসলাম ফকিরের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গিয়াস উদ্দিন, আমীর দেওয়ান, ইমরান বেপারী, দুলাল মিয়া, মানিক দেওয়ান, মফিজ দেওয়ান, শারমিন বেগম, পারুল বেগম ও মোক্তার দেওয়ানসহ ২৫ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে ভোট কেন্দ্রের আশে পাশে কয়েকটি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ কেন্দ্রে প্রকাশ্যে নৌকার প্রতীকে ছিল মারার ভিডিও ধারণ করায় ডিবিসি টিভি’র শরীয়তপুর প্রতিনিধি বি এম ই¯্রাফিলকে বেদম মারধর করেছে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আংগারিয়া ইউনিয়নের তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরপাতাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরচটাং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রাথী আসমা আক্তার ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১০ জন আহত হয়েছে।
০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শরীয়তপুরে নির্বাচনী সহিংসতায় সাংবাদিকসহ আহত-৩৫
-
মেহেদী হাসান - প্রকাশিত : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















