১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি দুই মেরুতে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সুপার টুয়েলভে সব ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছে পাকিস্তান। অন্যদিকে সেরা ১২-তে সব হেরে খালি হাতে ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

এবার উজ্জীবিত পাকিস্তানের মুখোমুখি তারুণ্যনির্ভর বাংলাদেশ দল। বিশ্বকাপ স্কোয়াডে ছয় পরিবর্তন এনে ঘোষণা করা হয়েছে দল। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া তেমন অভিজ্ঞ খেলোয়াড় আর কেউই নেই স্কোয়াডে।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শেষ দুই ম্যাচেই জিতেছে টাইগাররা। কিন্তু সবমিলিয়ে ১৩ ম্যাচের মধ্যে বাকি ১১টিতেই শেষ হাসি হেছে পাকিস্তান। এবার কারা জেতে সেটিই দেখার।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত : ০১:৫৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১