১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সরাইলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ ২১ প্রার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২১ জন প্রার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৮ টা পর্যন্ত উপজেলার শাহজাদাপুর, শাহবাজপুর ও নোয়াগাঁও ইউনিয়নে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিন সারোয়ার এর নেতৃত্বে ও সরাইল থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত উক্ত অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরন বিধি লংঘনের দায়ে সর্বমোট ২১টি মামলায় মোট ১০ জন চেয়ারম্যান, ৮ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীকে ১লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বকুল মাষ্টারকে ৫ হাজার, নৌকা প্রতীকে আছমা আক্তারকে ১০ হাজার , আনারস প্রতীকে মোঃ আগুর মিয়াকে ১০ হাজার , ঘোড়া প্রতীকে আরমান মিয়াকে ১০ হাজার , মোটর সাইকেল প্রতীকে রফিকুল ইসলাম খোকনকে ৫ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
একই ইউনিয়নের সূর্যমুখী ফুল প্রতীকে মেম্বার পদ প্রার্থী শেফালী বেগমকে ৫ হাজার , লাটিম প্রতীকে ফারুক মিয়াকে ৮ হাজার, ফুটবল প্রতীকে জসিম মিয়াকে ৪ হাজার ও মিলন মিয়াকে ৭ হাজার , মাইক প্রতীকে নাজমা বেগমকে ৪ হাজার টাকা, আপেল প্রতীকে সুধাংশুকে ৪ হাজার , বক প্রতীকে কাকলীকে ৬ হাজার, তালা প্রতীকে আলী রাজাকে ৮ হাজার, তালগাছ প্রতীকে শারমিন বেগমকে ৩ হাজার ও বক প্রতীকে ফিরোজ মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শাহবাজপুর ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী খায়রুল হুদা চৌধুরী বাদলকে ৮ হাজার টাকা, আনারস প্রতীকে মোঃ রুবেলকে ৮ হাজার টাকা, সিএনজি প্রতীকে রাজিব আহম্মেদকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই ইউনিয়নে মোড়ক প্রতীকে মেম্বার পদ প্রার্থী জাহাঙ্গীর মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নোয়াগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মনছুর আহমেদকে ৭ হাজার টাকা ও একই ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আফট্যাব মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল হক বলেন, উপজেলার প্রতিটি ইউপিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

সরাইলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ ২১ প্রার্থীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ০৫:১৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১