১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

রাজৈরে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাদারীপুরের রাজৈরে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের চর সারিস্তাবাদ গ্রামে এ ঘরগুলো উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেন জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম পর্যায়ে রাজৈরে ১৬৬ টি ঘর নির্মিত হয়েছে। এর মধ্যে শনিবারের ২৬ টিসহ মোট ১০১টি হস্তান্তর করা হল। বাকীগুলি অচিরেই হস্তান্তর করা হবে। উপকারভোগী রাশেদা বেগম জানান, আমার জায়গা এবং ঘর কিছুই নেই। প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আমি খুব খুশী এবং তার জন্য আল্লাহর নিকট দোয়া করি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুজ্জামানের সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসাবে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুল, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলুর রহমান সোহাগ তালুকদার, উপজেলা আওয়ামীলীগের একাংশের আহবায়ক সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান পল্লবী, ওসি শেখ সাদিক, যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন প্রমুখ বক্তব্য রাখেন। শেষে ২৬ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘরের দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়।
টুটুল বিশ^াস, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

রাজৈরে ভুমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর

প্রকাশিত : ০৭:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১