০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

চালকের আসনে হেল্পার, দূর্ঘটনার কবলে উপাচার্যের গাড়ি

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড এ কিউ এম মাহবুব গাড়িতে অবস্থান করছিলেন এবং গাড়ির চালকের আসনে ছিলেন পরিবহন পুলের হেলপার মোহাম্মদ ফরহাদ শেখ।

গাড়ির চালকের আসনে থাকা মো ফরহাদ শেখ বলেন, “আমরা ঢাকা খুলনা মহাসড়ক অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের রাস্তায় প্রবেশের সময় ইজিবাইক এসে উপাচার্যের গাড়িতে ধাক্কা দেন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, শুধুমাত্র গাড়ির একপাশে ডোপ খেয়ে গেছে।”

এ বিষয়ে পরবিহন দপ্তরে যোগাযোগ করা হলে পরিবহন প্রশাসক তাপস বালা বলেন, “ আমাদেরকে রেজিস্ট্রার দপ্তর থেকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে উপাচার্য স্যারের গাড়ির যাবতীয় বিষয় তার পিএস দেখাশোনা করবেন। তাই উপাচার্য মহোদয়ের গাড়ির বিষয়টি এইমুহুর্তে আমাদের আওতাধীন নয়।”

তবে এ বিষয়ে উপাচার্যের পিএস আলমগীর হোসনের সাথে যোগাযোগ করা হলে তিনি এটি নিউজ ইস্যু নয় বলে চেপে যাওয়ার পরামর্শ দেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

প্রধানমন্ত্রী পদে অ্যান্ডি বার্নহ্যামকে ঠেকাতে লেবার পার্টিতে নতুন লড়াই

চালকের আসনে হেল্পার, দূর্ঘটনার কবলে উপাচার্যের গাড়ি

প্রকাশিত : ০৪:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১