১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

তানোরে খাদ্য গুদামে চাল সংগ্রহের শুভ উদ্বোধন

রাজশাহীর তানোর উপজেলায় কৃষক পর্যায়ে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কামারগাঁ খাদ্য গুদামে তানোর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও তানোর উপজেলা যুব লীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

তানোর উপজেলার কামারগাঁ খাদ্য গুদামে সরকার নির্ধারিত প্রতি কেজি ২৭টাকা দরে ৩৩৭টন ধান এবং চাল ৪০ টাকা দরে ১১৬টন চাল সংগ্রহ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী,কামারগাঁ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফজলে রাব্বী ফরাদ,তানোর খাদ্য গুদামের এল এস ডি ওয়েহেদুল আলম,কামারগাঁ খাদ্য গুদামের এল এস ডি রেজাউল করিম,কামারগাঁ ইউনিয়ন আওয়ামলীগর সাধারন সম্পাদক শফি কামাল মিন্টু প্রমুখ

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

তানোরে খাদ্য গুদামে চাল সংগ্রহের শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৬:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১