১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

ভালবাসার টানে সরিষাবাড়ীতে মেক্সিকোর তরুণী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মোঃ নজরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন মেক্সিকোর তরুণী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় থেকে প্রেম। ভালবাসার টানে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে মেক্সিকান এক তরুণী বিয়ে করেন ভালবাসার মানুষটিকে।

সোমবার (২২ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, গ্লাডিস নাইলি টরিবিও মরালেস (৩২) নামে ওই তরুণীর বর্তমান নাম মোছাঃলাইলী আক্তার। ইসলাম ধর্ম গ্রহণ করে রবিউল হাসান রুমানকে (২৯) তিনি বিয়ে করে হাসি-আনন্দে সময় কাটাচ্ছেন। রবিউল হাসান নজরুল ইসলামের ছেলে। তিনি ময়মনসিংহের রুমডো ইন্সটিটিউট অব মডার্ন টেকনোলজি থেকে মেকানিক্যালে ডিপ্লোমা শেষে ফ্রিল্যান্সিং করছেন।

রবিউল হাসান জানান, তিনি ভালোভাবে ইংরেজিতে কথপোকথনের জন্য একজন দক্ষ বন্ধু খুঁজছিলেন। এক পর্যায়ে ২০১৯ সালে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর তরুণী গন্ডাডিস নাইলি টরিবিও মরালেসের সঙ্গে ফেসবুকে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ও প্রেম হয়। টানা দুবছর প্রেম করার পর রোববার সকালে বাংলাদেশে আসেন ওই তরুণী। রবিউল ও তার পরিবারের লোকজন হযরত শাহ জালাল(রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

মেক্সিকো তরুণী লাইলী জানান, মেক্সিকোর পোএবলা শহরের ব্যবসায়ী গ্রেগ্রোরিও টরিবিওর মেয়ে তিনি। মেক্সিকোর বেনেমেরিটা অটোনোমাস ইউনিভার্সিটি অব পোএবলা থেকে তিনি ২০১৬ গ্র্যাজুয়েশন শেষ করেন। রবিউলের সঙ্গে প্রেম হওয়ার পরপরই তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন, কিন্তু করোনা ভাইরাসের কারনে আসতে বিলম্ব হয়।

তিনি বলেন, বাংলাদেশটা দেখতে অনেক সুন্দর এবং এলাকার লোকজন অনেক মিশুক ও ভালো বলেও তিনি মন্তব্য করেন। লাইলী আক্তার মেক্সিকোতে ফিরে গিয়ে পরবর্তীতে দুদেশের নিয়মানুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রবিউলকে মেক্সিকোতে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন সামস বলেন, প্রেমের টানে মেক্সিকান তরুণী বাংলাদেশে এসেছেন। এতে তাদের প্রেমের সার্থকতা হয়েছে। এলাকার লোকজন মেয়েটিকে দেখতে রবিউলের বাড়িতে ভিড় করছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মূল্যস্ফীতি আবার ৯ শতাংশ ছাড়াল, অস্বস্তি বেড়েছে খাদ্যেও

ভালবাসার টানে সরিষাবাড়ীতে মেক্সিকোর তরুণী

প্রকাশিত : ০৩:৫১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১