০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

করোনা: একজনের মৃত্যু, শনাক্ত কমলেও বেড়েছে হার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৫৬ জনে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছেন ২৭৫ জন। দেশে বর্তমানে মোট শনাক্ত রোগী ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন।

আজ শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন। গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬০২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৬ হাজার ৬৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০১ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ১৩ লাখ ৭৫ হাজার ৯৫৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৯২ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ; মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এর আগে গতকাল শুক্রবার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছিল। এদিন করোনায় মৃত্যু হয় একজনের।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নওগাঁয় পরিবেশগত মানবাধিকার বিষয়ে সংবাদকর্মীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

করোনা: একজনের মৃত্যু, শনাক্ত কমলেও বেড়েছে হার

প্রকাশিত : ০৫:৪৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১