১১:৩১ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার পাহাং প্রদেশে গাড়ি উল্টে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও ছয়জন হন। এর মধ্যে পাঁচজনই বাংলাদেশি।

বৃহস্পতিবার সকালে দেশটির ইস্ট কোস্ট মহাসড়কের কুয়ানটানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার গণমাধ্যম ‘নিউ স্ট্রেইটস টাইমস’।

মালয়েশিয়ার তেমেরলোহ জেলার পুলিশ প্রধান জানদিন মাহমুদ জানান, নিহতদের মধ্যে একজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করা গেছে। হোসেইন ফরহাদ নামে ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। এছাড়া বাকিদের পরিচয় নিশ্চিত কাজ চলছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, গাড়ির চালক ঘুমিয়ে পরার কারণে সড়কের পাশের লেনে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি উল্টে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় সুলতান হাজি আহমদ শাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মার্চ ২০১৮