১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

অবশেষে ভোট দিলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান। রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোটকেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এ সময় তিনি বলেন, আল্লাহর রহমতে নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। তারপরও বার বার নারায়ণগঞ্জ নিয়ে কথা ওঠে। নারায়ণগঞ্জে এই হয়েছে, ওই হয়েছে, এই হবে, এই হতে পারে। কিন্তু আপনারা লক্ষ করে দেখবেন জাতীয় সংসদ নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে একটা ধাক্কা ধাক্কি পর্যন্ত হয় নাই, কারও মাথাও ফাটে নাই।

তিনি আরও বলেন, জয় পরাজয় আছে। নির্বাচনে একজন জিতবেন আরেকজন হারবেন। কিন্তু দেশটা তো আমাদের সবার, সবাই মিলে দেশটা গড়তে হবে।

শামীম ওসমান বলেন, আমি আজ প্রথম ইভিএমে ভোট দিলাম। ভোটটা দিয়ে ভালো লাগল।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

অবশেষে ভোট দিলেন শামীম ওসমান

প্রকাশিত : ০৪:২৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২