০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

করোনামুক্ত ফখরুল ও তাঁর পরিবার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার বাসার সবাই করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার মির্জা ফখরুল ও তার পরিবারের সবার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

জানা গেছে, মির্জা ফখরুলের শারীরিক অবস্থা কিছুটা দুর্বল। এ কারণে চিকিৎসকরা তাকে কিছু দিন বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।

১১ জানুয়ারি করোনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ আসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের। এর পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই ও ভাইয়ের স্ত্রী এবং কাজের লোকসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

করোনামুক্ত ফখরুল ও তাঁর পরিবার

প্রকাশিত : ০২:৫৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২