০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৪

রংপুরে বাস চাপায় অটোরিকশা চালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ রোববার সন্ধ্যায় মহানগরীর মাহিগঞ্জ সংলগ্ন নব্দীগঞ্জ এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আরেকজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের নাম অনীল চন্দ্র (৪৫) বলে জানা গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাস্থলে থাকা রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার এসআই বাবুল মিয়া জানান, দুর্ঘটনার পর ওই সড়কে ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে তা স্বাভাবিক করে।

মাহিগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে বাসের চাপা, নিহত ৪

প্রকাশিত : ০৯:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২