০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

১২ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে

১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের সবাইকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) মিলনায়তনে তিনি এসব কথা বলন। দেশে করোনা সংক্রমণের সার্বিক পরিস্থিতি ও টিকা বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন থেকে আমরা ১২ বছর বয়সীদেরও টিকা দেবো। আগে তা শুধুমাত্র স্কুলশিক্ষার্থীদের জন্য ছিল। এখন শিক্ষার্থী ছাড়াও সবাইকে টিকা দেওয়া হবে। ১২ বছরের মাদরাসাশিক্ষার্থীরাও এখন টিকা পাবে।

জাহিদ মালেক বলেন, টিকা কার্যক্রম বর্তমানে যেভাবে চলছে, সে পদ্ধতিতেই ১২ বছর বয়সীদের টিকা দেওয়া হবে। কেন্দ্রে গেলেই টিকা পাবে। যদি কোনো কাগজপত্র দেখাতে পারে, তাহলেই আমরা টিকা দেবো। কিছু দেখাতে না পারলেও আমরা তাদের ফেরত দেবো না। আমাদের হাতে এখন নয় কোটি টিকা রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

১২ বছর বয়সী শিশুদেরও টিকা দেওয়া হবে

প্রকাশিত : ০৩:০১:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২