০১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশে কানাডার আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন কানাডার নবনিযুক্ত হাইকমিশনার

বাংলাদেশে কানাডার আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে বাংলাদেশে কানাডার নবনিযুক্ত হাইকমিশনার লিলি নিকোলস রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির বরাত দিয়ে প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। তাই আমি বিনিয়োগকারীদের এখানে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করার আহ্বান জানাচ্ছি।’

নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বিদ্যমান সম্পর্ক অত্যন্ত চমৎকার। দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমে সম্পর্ক সম্প্রসারিত হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে কানাডার সহায়তার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যতে এ সহায়তা আরও সম্প্রসারিত হবে। রোহিঙ্গারা যেন নিজ দেশে সসম্মানে প্রত্যাবর্তন করতে পারে, সে ব্যাপারে মিয়ানমারের ওপর কানাডার চাপ প্রয়োগ অব্যাহত থাকবে।

রাষ্ট্রপতি কোভিড মোকাবিলায় বাংলাদেশকে টিকাসহ অন্যান্য সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করায় কানাডার সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

নবনিযুক্ত হাইকমিশনার বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতা ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কানাডা সরকারের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন। তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে হাইকমিশনার বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের (পিজিআর) অশ্বারোহী একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশে কানাডার আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১২:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২