০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

পানির দাম বাড়াতে চায় ওয়াসা

রাজধানীতে পানির দাম কমপক্ষে ২০ শতাংশ বাড়াতে চায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, ভর্তুকি কমাতেই পানির দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান।

তিনি বলেন, আমাদের প্রস্তাব ২০ শতাংশ, সরকার যদি আরও বাড়াতে চায় তাহলে আমাদের আপত্তি নেই। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে ওয়াসা পানির দাম বাড়াবে না। এখন সিদ্ধান্ত সরকারের।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৫ টাকা, তা বিক্রি করা হয় ১৫ টাকায়। এ কারণে ভর্তুকি কমাতে চায় ওয়াসা।

তাকসিম এ খান আরও বলেন, আইন অনুযায়ী প্রতি বছর ৫ শতাংশ সমন্বয় করতে পারে ওয়াসা। তবে আমরা মনে করি ৫ শতাংশ বাড়ালে হবে না। এ কারণে মন্ত্রণালয়কে প্রস্তাব করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিক্টোরিয়া কলেজকে দুইটি বাস দেওয়ার ঘোষণা গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী- জাকারিয়া তাহের সুমন

পানির দাম বাড়াতে চায় ওয়াসা

প্রকাশিত : ০৪:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২