০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ (৯২) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।

তার এক নিকটাত্মীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিারপতি সাহাবুদ্দীন আহমদ বিগত কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। সপ্তাহখানেক আগে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থা বর্তমানে বেশ সঙ্কটাপন্ন। তিনি এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।
উল্লেখ্য, সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর তিনি রাষ্ট্রপতির পদ থেকে অবসর নেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

চিকিৎসা শুধু ব্যবসা নয়, মানবসেবাও — প্রমাণ করলেন এশিয়ান স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান সালাউদ্দিন আলী

গুরুতর অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ সিসিইউতে

প্রকাশিত : ০৪:০১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২