অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘কাজল রেখা’। যার ঘোষণা এসেছে গতকালই। আর সিনেমার বিষয়ে পুরো তথ্য জানা যাবে আগামীকাল বুধবার। এদিন বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে সিনেমার কলাকুশলীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন তিনি।
প্রাথমিক তথ্য হিসেবে মনপুরা’খ্যাত এই নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’র প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তী। এ ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকে।
এরই মধ্যে প্রশ্ন উঠে, প্রধান চরিত্রে (নায়িকা) মন্দিরা চক্রবর্তী নাকি মিথিলা? বিষয়টি নিয়ে গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিস্তারিত জানার জন্য আর একদিন অপেক্ষা করতে বলেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























