১২:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা, লিখেছেন নতুন বই

এবারের বইমেলায় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার ‘আইরা আর মায়ের অভিযান’ সিরিজের নতুন বই ‘আফ্রিকায় সিংহের খোঁজে’ প্রকাশিত হয়েছে। আজ শনিবার (৫ মার্চ) বেলা ১২টার দিকে মেয়েকে নিয়ে মেলায় গিয়ে বইটির মোড়ক উন্মোচন করেন তিনি।

জানা গেছে, আফ্রিকার তানজানিয়া সাফারি পার্কে মিথিলা-আইরার অভিজ্ঞতার গল্প উঠে আসবে নতুন এ বইয়ে।

নতুন এ বই প্রসঙ্গে মিথিলার ভাষ্য, ‘আফ্রিকার ওই সাফারি পার্কের সবচেয়ে আকর্ষণীয় ও দুর্লভ বিষয় সিংহ। পার্কে গেলেও সিংহকে সবাই দেখার সুযোগ পায় না। আমি আর আমার মেয়ে আইরা সে দুর্লভ সিংহ মামাকে খুঁজে বের করেছি। সেটি বের করতে গিয়ে আমরা অনেক রকমের পশু-পাখির দেখা পেয়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে আমাদের। সে অভিযানটাই তুলে ধরেছি এবারের বইতে। চার থেকে আট বছরের শিশুরা এ গল্পটি পড়লে বা শুনলে দারুণ রোমাঞ্চ অনুভব করবে বলে আমার বিশ্বাস।’

‘আফ্রিকায় সিংহের খোঁজে’ বইমেলার পাশাপাশি টগুমগু, গুফিবুকস ও রকমারির অনলাইন শপ থেকেও সংগ্রহ করা যাচ্ছে। বইটির প্রচ্ছদ এঁকেছেন মহাইমেনুল রাকিব নিটল। অ্যাডভেঞ্চার ঘরানার শিশুতোষ এ বইটি প্রকাশ করছে লাইট অব হোপ। মেলায় যাদের স্টল নম্বর ১৯৫।
গত বইমেলায় মিথিলা প্রকাশ করেন ভ্রমণবিষয়ক বই ‘আইরা আর মায়ের অভিযান : তানজানিয়ার দ্বীপে’। যেখানে তিনি তুলে ধরেন তানজানিয়ার দ্বীপে ঘুরে বেড়ানোর গল্প।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মরক্কোর বিদায়ে অঝোরে কাঁদলেন নোরা

মেয়েকে নিয়ে বইমেলায় মিথিলা, লিখেছেন নতুন বই

প্রকাশিত : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২