০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে ১৫ বস্তা টাকা

  • কিশোরগঞ্জ
  • প্রকাশিত : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
  • 68

৪ মাস ৬ দিন পর খোলা হলো ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুক। শনিবার (১২ মার্চ) সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের উপস্থিতিতে মসজিদের আটটি দান সিন্দুক খোলা হয়। টাকা বের করার কাজ শেষ হওয়ার পর মোট ১৫ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়াও পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মসজিদটিতে সর্বশেষ ৬ নভেম্বর দান সিন্দুক খোলা হয়েছিল। তখন এ যাবৎকালের সর্বোচ্চ তিন কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা পাওয়া গিয়েছিল।

৬ নভেম্বর দান সিন্দুক খোলার পর ১২ বস্তা টাকা হয়েছিল। সাধারণত তিন মাস পর পর পাগলা মসজিদের দান সিন্দুক খোলা হয়। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে দান সিন্দুর খোলার সময়ের ব্যবধান বাড়ানো হয়েছে। এবার ৪ মাস ৬ দিন পর দান সিন্দুক খোলা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার টাকা গণনার কাজ তদারকি করছেন।

প্রতিদিনই অসংখ্য মানুষ মসজিদটির দানসিন্দুকগুলোতে নগদ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালঙ্কার দান করেন। এছাড়া গবাদিপশু, হাঁস-মুরগীসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করা হয়। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মনোবাঞ্চা পূর্ণ হয়। সেজন্য দূর-দূরান্ত থেকেও অসংখ্য মানুষ এখানে দান করে থাকেন।

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম একটি প্রতিষ্ঠান। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মাত্র ১০ শতাংশ ভূমির ওপর এই মসজিদটি গড়ে উঠেছিল। কালের বিবর্তনে মসজিদের পরিধির সাথে সাথে বেড়েছে এর খ্যাতি ও ঐতিহাসিক মূল্যও। মসজিদকে কেন্দ্র করে একটি অত্যাধুনিক ধর্মীয় কমপে¬ক্স এখানে প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রসারিত হয়েছে মূল মসজিদ ভবন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

ঐতিহাসিক পাগলা মসজিদের দান সিন্দুকে ১৫ বস্তা টাকা

প্রকাশিত : ০৭:৫৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২