১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ৩ লাখ টাকা জরিমানা আদায়

নওগাঁ সদর উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়া অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (১৭ মে) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, উপজেলার খাট্টাসাহাপুর এলাকায় অবস্থিত মেসার্স গোলাম ফারুক অ্যান্ড ব্রাদার্স নামের ইটভাটাটি প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল। এ অপরাধে একটি মামলা দায়ের করে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে পুরো অর্থ আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণ রোধ এবং কৃষিজমি ও জনস্বাস্থ্য সুরক্ষায় লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের

নওগাঁয় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট ৩ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশিত : ১১:৪১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬