ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক বিধবাকে মারধর ও বসত ঘর কুপিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। পৌরশহরের টানপাড়া এলাকার মিনারা বেগমের বাড়িতে শনিবার রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। মিনারা বেগম ওই এলাকার মৃত জালাল মিয়ার স্ত্রী। এ ঘটনায় মিনারা বেগম একই এলাকার সাচ্চু মিয়া ও তার সহযোগিদের বিরুদ্ধে আখাউড়া থানায় অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লিখিত অভিযোগ ও মিনারা বেগমের বক্তব্যে জানা যায়, বিগত ৬ বছর আগে মিনারা বেগমের স্বামী জালাল মিয়া মারা যায়। দুইটি ছেলে-মেয়ে নিয়ে তিনি বহু কষ্টে জীবন যাপন করছে। স্বামী মারা যাওয়ার পর থেকে পার্শ্ববর্তী বাড়ির সাচ্ছু মিয়া বিভিন্ন অজুহাতে তার বাড়িতে আসা যাওয়া করে। এক পর্যায়ে সাচ্ছু মিয়া মিনারা বেগমকে কুপ্রস্তাব দেয়। কিন্তু মিনারা বেগম সাচ্ছু মিয়াকে মামু ডাকায় সে প্রস্তাবে রাজি না হয়নি। পরে সাচ্ছু মিয়া তাকে বিয়ের লোভ দেখায়। তাতেও মিনারা বেগম রাজি না হওয়ায় সাচ্ছু মিয়া ক্ষিপ্ত হয়ে উঠে। মিনারা বেগমের বাড়িতে কোন লোকজন গেলে উস্কানিমূলক কথা বলে তাকে হুমকি ধমকি ও গালিগালাজ করে। কীভাবে বাড়িতে থাকে দেখে নেওয়ারও হুমকি দেয় সে। এঘটনার জের ধরে গত শনিবার তারাবি নামাজের সময় সাচ্ছু মিয়ার তার লোকজন মিনারা বেগমের বাড়িতে হামলা কুপিয়ে টিনের চাল ও বেড়া ভাঙচুর করে। বসতরের ঘরের টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি করে।
জানতে চাইলে ভূক্তভোগী মিনারা বেগম বলেন, সাচ্ছু মিয়া একজন উচ্ছৃঙ্খল ব্যক্তি। সে দুই বিয়ে করেছে। আমাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। আমি রাজি না হওয়ায় হামলা করে আমি ও আমার মেয়েকে মারধর করেছে। আমার ঘরে ভাংচুর করে। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে। আমি আইনের কাছে ন্যায় বিচার চাই।
এ ব্যপারে আখাউড়া পৌরশহরের ২নং ওয়ার্ডেল কাউন্সিলর তাকদির খান খাদেম বলেন, আমি বিষয়টি বসে মিমাংসার জন্য সাচ্ছু মিয়াকে বলেছিলাম কিন্তু সে বসতে রাজি না হওয়ায় সমাধান করতে পারিনি।
এ ব্যপারে অভিযুক্ত সাচ্ছু মিয়া বলেন, আমি মিনারাকে মারধর করি করি নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।
এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















