০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালের দিকে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে কুল পাড়া এলাকায় অসহায় দুস্থ পাহাড়ি ও বাঙালিদের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।

​কর্মসূচির আওতায় তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় দুস্থদের মাঝে মানবিক সহায়তা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামকে অনুদান এবং একজন কিডনি আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​একই দিনে এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুর এ রেজওয়ান তৌফিক রিজভী প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন।

কুল পাড়া, বিরেন্দ্র কার্বারী পাড়া, থাইপোই পাড়া ও চাকমা কুল পাড়াসহ মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অতি দুর্গম এলাকায় সহস্রাধিক মানুষ সেবা গ্রহণ করেছেন। এলাকাগুলো মাটিরাঙ্গা-খাগড়াছড়ি মুল সড়ক থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে অবস্থিত হলেও, সেবাপ্রার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

​অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকারভোগীদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি। এ সময় জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি সহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ খান পিএসসি বলেন ​”এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া জাগিয়েছে। পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মৈত্রীর বন্ধন জোরদার করতে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত : ০৪:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬