সিরাজগঞ্জের শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে আরিফ শিকদার (২৪) নামের যুবকের আত্মহত্যার ঘটানা ঘটেছে। আরিফ শিকদার শাহজাদপুর পৌর শহরের মৃত মোক্তার শিকদারের ছেলে, সে পেশায় রাজমিস্ত্রী শ্রমিকের কাজ করতো। দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ ছিল।
সোমবার (১৩ই এপ্রিল) সকালে প্রাণনাথপুর গ্রামের নিজ শয়ন কক্ষে তাঁর ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক ও রফিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান ও থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।
নিহতের মা খুকুমনি বেগম জানান, আমার ছেলে আরিফ রাজমিস্ত্রীর কাজ করত। বেশ কিছুদিন পূর্বে সে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ছিল। একটু সুস্থ হয়ে কাজে ফিরলে দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পায়, একারণে সে বিছানায় শয্যশায়ী ছিল। গতকাল রাতে খাবার খেয়ে আমাকে তার শারীরিক কষ্টের কথা বলে কান্না করছিল। পরে আমি তাকে শান্তনা দিলে সে ঘুমানোর চেষ্টা করে।
আজ সোমবার সকালে আরিফ ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হলে তার সারা পাওয়া যায়না। পরে দরজা ভেঙে আমরা ঘরে ঢুকে দেখি আরার সাথে তার লাশ ঝুলছে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান, সকাল ১০টায় আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। সন্দেহাতীত কোন কিছু না পাওয়ায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহত আরিফের লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএস./




















