০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ !

“সবার জন্য শিক্ষা,এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ এপ্রিল) সকালের দিকে শেরপুরের জেলা পরিষদের সম্মেলন হলরুমে (নিসর্গে) জেলা পরিষদের উদ্যোগে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ মানসম্পন্ন স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ মানসম্পন্ন স্কুল ব্যাগ ও পানির পাত্র বিতরণ করেন। উপহার সামগ্রী বিতরণকালে জেলা পরিষদের মান্যবর প্রশাসক বলেন, ‘পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদেরকে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে আমাদের জেলা পরিষদের মানবিক কার্যক্রমের নতুন যাত্রা শুরু হল। আমরা অসহায় দরিদ্র পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং সবার সহযোগিতায় শেরপুরের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে চাই।’ তিনি আরো বলেন যে, জেলা পরিষদের দরজা সবার জন্য খোলা থাকবে এখন থেকে।

শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব দীপঙ্কর রায়। তিনি বলেন, ‘একটি অন্তুর্ভূক্তিমূলক সমাজ বিনির্মাণে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে; সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও কর্মের সমান সুযোগ নিশ্চিত করতে হবে, তবেই সার্বিক উন্নয়ন নিশ্চিত সম্ভব।’

এসময় শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মান্যবর এ.বি.এম মামুনুর রশিদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার স্থানীয় সরকারের উপ-পরিচালক মিজ আরিফা সিদ্দিকী, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের সহকারী প্রকোশলী নাজমুল হাসান সহ জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

শেরপুরে পিছিয়ে পড়া প্রান্তিক হরিজন সম্প্রদায়ের ৫০ জন শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ !

প্রকাশিত : ০১:৪১:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬