০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ১

নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় অবৈধ মাদকদ্রব্য (ESKUF) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে পত্নীতলা থানা পুলিশ উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের গুপিনগর মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে ফিরোজ কামাল (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি সাপাহার উপজেলার কল্যাণপুর গ্রামের মোজাফফর রহমানের ছেলে।

পুলিশ জানায়, আটক আসামির হেফাজত থেকে ৭০ বোতল ভারতীয় তৈরি অবৈধ ESKUF সিরাপ উদ্ধার করা হয়। যার প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ৩,০০০ টাকা, মোট মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে অবৈধভাবে মাদক এনে নওগাঁ এলাকায় সরবরাহ করতেন। উদ্ধারকৃত মাদকদ্রব্য সীমান্তের কাঁটাতারের বেড়া অতিক্রম করে দেশে আনা হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন।

এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

এএসআই পিয়ারুল হত্যা: আসামি পলাশের ফাঁসির আদেশ

পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৭০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার, আটক ১

প্রকাশিত : ০৩:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬