০১:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ভারতে ট্রাক উল্টে প্রাণ হারালো ১৮ জন

ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৪ জন আহত হন। পুনে-সাতার মহাসড়কে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় থাকা ব্যারিকেডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা

মঙ্গলবার সকালের এ দুর্ঘটনায় হতাহতরা অধিকাংশই নির্মাণ শ্রমিক। ছোট ট্রাকটিতে করে তারা সাতারা থেকে পুনের দিকে যাচ্ছিলেন।

পুলিশ ইন্সপেক্টর রানদিভ জানান, দুর্ঘটনাস্থলে একটি ঢাল রয়েছে। বাঁক নিতে গিয়ে ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। এতে ট্রাকটি মূল সড়ক থেকে ৮-১০ ফুট নিচে পড়ে যায়।

প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, নিহতরা কর্ণাটকের বাসিন্দা। আহতদের খান্দাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগ :
জনপ্রিয়

ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ভারতে ট্রাক উল্টে প্রাণ হারালো ১৮ জন

প্রকাশিত : ০৩:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮