০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী

সাধন চন্দ্র মজুমদার

বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘সম্প্রতি চালের দাম বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।’

সোমবার (৬ জুন) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

শুল্কমুক্তভাবে যেন চাল আনা যায়, তা নিয়েও আলোচনা হবে বলে জানান সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘চাল আমদানির ফলে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটাও নিশ্চিত করা হবে।’

এসময় খাদ্যমন্ত্রী আরও জানান, ‘অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই কেউ চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে না।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

নীলফামারীর সৈয়দপুরে র‍্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মা ও ছেলে গ্রেফতার

বাজার নিয়ন্ত্রণে রাখতে চাল আমদানি করা হবে: খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩:৩৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২