১২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬

আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

জ্বালানি তেলের লোকসান কমাতে আগামীকাল মঙ্গলবার (১৯ ‍জুলাই) থেকে সারাদেশে শিডিউল অনুযায়ী এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিতরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। এছাড়াও ডিজেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আজ সোমবার (১৮ জুলাই) থেকে বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

আজ সোমবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী কার্যালয়ে এক জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, রাত ৮টার পর থেকে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করতে তাগিদ দিয়েছেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।

বৈঠকে আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে- জ্বালানি তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করা, সরকারি-বেসরকারি অফিসের কিছু কার্যক্রম ভার্চুয়ালি করা এবং সপ্তাহে একদিন করে পেট্রোল পাম্প বন্ধ রাখা।

এদিকে আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সেখানে প্রতিমন্ত্রী এসব বিষয় নিয়ে আলোচনা করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘ নীলফামারী জেলা শাখার আলোচনা সভা

আগামীকাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং

প্রকাশিত : ০১:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২