১২:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোর দায়ে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ আগস্ট) প্রবাসী কল্যাণ ভবনে সংবাদ সম্মেলনে মেট্রোরেল প্রকল্পের সার্বিক বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার সময় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিটি করপোরেশন জানিয়েছে পোস্টার লাগানো বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। এছাড়া মেট্রোরেল পরিচালনায় আলাদা পুলিশ বাহিনী গঠনের প্রক্রিয়াও শেষ পর্যায়ে।
মেট্রোরেলের অগ্রগতির বিষয়ে এমডি বলেন, রাজধানী ঢাকার প্রথম মেট্রোরেল আগামী ডিসেম্বরে আংশিকভাবে চালু হচ্ছে। প্রথম দফায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। আগামী বছর মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পুরো প্রকল্প চালু হবে।

এ জন্য ১০ সেট (প্রতি সেটে ৬টি বগি) ট্রেন প্রস্তুত করা হয়েছে। ফজরের নামাজের পর ভোরবেলা থেকে রাত ১২টা পর্যন্ত এসব ট্রেন চলাচল করবে। প্রসঙ্গত, ২০১২ সালে মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হলেও কাজ শুরু হয় ২০১৬ সালের দিকে। গত জুলাই পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণকাজের অগ্রগতি ৮১ দশমিক ৭০ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কাজের অগ্রগতি ৯৩ দশমিক ৮৬ শতাংশ।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

মেট্রোরেলের পিলারে পোস্টার লাগানোয় গ্রেফতার ১৮

প্রকাশিত : ১১:১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২