০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

যেভাবেই হোক তারেককে দেশে ফেরত নেব: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ইতোমধ্যেই তারেক রহমানের প্রত্যার্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। ফৌজদারী অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। মামলায় সাজাপ্রাপ্ত হবার পরও সে কিভাবে লন্ডনে থাকে? আমরা তাকে দেশে ফিরিয়ে নেয়ার চেষ্টা করছি। যেভাবেই হোক তাকে আমরা দেশে ফেরত নেব।

শনিবার বিকেলে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা প্রদান করে। লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

তার সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হব ইনশাল্লাহ এবং সে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে। তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন কত বড় সন্ত্রাসী সে।

লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাঙচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে। আমি জানতে চাই তারা এই সাহস কোথেকে পেল?

এ প্রসঙ্গে তিনি হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, আমি জানি না সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন এবং আমার প্রশ্ন- কেন তারা সেদিন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি।

বিএনপিকে দেউলিয়া সর্বস্ব দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কিভাবে একজন পলাতক আসামিকে দলের চেয়ারম্যান মনোনীত করে। তারা আসলে দেশের ইমেজ ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করতে চায়। যারা জাতির পিতার প্রতিকৃতি ধ্বংস করেছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি প্রবাসী বাংলাদেশীদের বলবো আপনারা দেখেছেন কারা জাতির পিতার প্রতিকৃতিকে অবমাননা করেছে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।

তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেফতর হওয়ার পর ২০০৮ সালে জামিনে মুক্ত হয়ে লন্ডনে যাওয়ার পর স্ত্রী-কন্যা নিয়ে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। দুই বছর আগে মুদ্রাপাচার মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয় হাইকোর্ট।

এরপর গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও ১০ বছরের কারাদণ্ড হয়েছে তারেকের। ওই মামলায় পাঁচ বছরের সাজা নিয়ে এখন কারাবন্দি তারেকের মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার অনুপস্থিতিতে পদাধিকার বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লন্ডন থেকে দল পরিচালনায় নির্দেশনা দিচ্ছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতিবাজ ও সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সন্তানরা অবৈধভাবে আয় করা অর্থ দিয়ে দেশের বিরুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে। দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। নৌকায় ভোট দিয়েই স্বাধীনতা পেয়েছেন, এই নৌকায় ভোট দিয়েই আজকে বাংলাদেশের উন্নয়ন। আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবদুল গাফফার চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, লন্ডন মহানগর যুবলীগের তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাদ আহমেদ খান, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্চু, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ডাল্টন তালুকদার, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত জয়, সহসভাপতি সারোয়ার প্রমুখ।

সেখানে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা শামসুদ্দিন খান, জালাল উদ্দিন, সাবেক ছাত্রনেতা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক প্রশান্ত ভূষণ বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল সিদ্দিকী প্রমুখ।

এছাড়া ইউরোপ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সহ- সভাপতি এমএ কাশেম, মনজুরুল হাসান চৌধুরী সেলিম, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক রিজভী আলম, সহ-সভাপতি বোরহান উদ্দিন, হল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক চৌধুরী জাহাঙ্গীর, সোহেল খান, আখতারুজ্জামান, সুইডেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খান, পর্তুগাল আওয়ামী লীগ সাবেক সভাপতি রফিকুল্লাহ, ইতালি আওয়ামী লীগ জাহাঙ্গীর ফরাজী, এমএ রব মিন্টু, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আতিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নওগাঁ গড়ি; সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

যেভাবেই হোক তারেককে দেশে ফেরত নেব: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:১৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ এপ্রিল ২০১৮