০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সভা কক্ষে এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ হাবিবুর রহমান, পরিসংখ্যান অফিসার জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেছ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা।

নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন বলেন, বাংলাদেশ সরকারের এমন ডিজিটাল উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। এ স্মার্ট কার্ডের মাধ্যমে আমরা বীর মুক্তিযোদ্ধারা সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করতে পারবো। নাগরপুর উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় পর্যায়ক্রমে মৃত বীর মুক্তিযোদ্ধা ৩৫০ জন, জীবিত বীর মুক্তিযোদ্ধা ৪১৪ জন সহ মোট ৭৬৪ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ প্রদান করা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

প্রকাশিত : ০৬:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২