০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জমি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে এক মুক্তিযোদ্ধার আকুতি

গাজীপুরের টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধার জমি জবরদখল প্রচেষ্টার কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বড় দেওড়া এলাকায় এ সংবাদ সম্মেলন করেন জমির মালিক বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মজুমদার। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মজুমদার তার লিখিত বক্তব্যে বলেন, টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া মৌজায় ২০ শতাংশ জমির বৈধ মালিক হয়ে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছেন। গত ৩ মার্চ প্রভাবশালী একটি চক্র আমার জমিতে চলমান নির্মাণ কাজে বাধা দিয়ে জমিটি জোরপুর্বক দখলের অপচেষ্টা চালায়। জমি দখল করতে না পেরে তারা ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেন। চক্রটি জালিয়াতির আশ্রায় নিয়ে উক্ত জমি আত্মসাত করার জন্য নানা ভাবে অপচেষ্টা ও অপকৌশল চালিয়ে যাচ্ছে। জমি রক্ষার দাবীতে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ কামনা করছেন।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আইনগত সহায়তা দানের মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার শালিশকারক সাবেক জেলা ও দায়রা জজ ডিএম সরকার, সহকারী পরিচালক মোহাম্মদ লোকমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগ :
জনপ্রিয়

গাইবান্ধায় অসময়ে যমুনার ভাঙন, দুশ্চিন্তায় নদীতীরের বাসিন্দারা

জমি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে এক মুক্তিযোদ্ধার আকুতি

প্রকাশিত : ০৭:৪৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২