মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা ১ নং হোসেন্দী ইউনিয়নের আসন্ন আগামী ২ নভেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোট গ্রহণের আর বাকি দুই দিন। সরজমিনে দেখা যায় মোটরসাইকেল প্রতীক স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব হোসেনের নির্বাচনী প্রচারণার জোয়ারে নানা শ্রেণী ও পেশার ভোটারদের মোটরসাইকেল প্রতীকে ভোট প্রার্থনায় অংশগ্রহণ করেছে।রবিবার সকাল থেকে দিনব্যাপী হোসেন্দী ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকে কখনো মিছিল, কখনো উঠান বৈঠক , কখনো গণসংযোগ কর্মসূচিতে সমর্থকরাদের ও প্রার্থীকে দেখা যায় । নির্বাচনী গণসংযোগ ,মিছিল ও ভোট প্রার্থনায় অংশগ্রহণ করেছেন,বীরশ্রেষ্ঠ জাতির সূর্যসন্তান মুক্তিযোদ্ধা, একাধিক আইনজীবী, , শিক্ষক , মসজিদের ইমাম ও গ্রামের সাধারণ কৃষক, জেলে প্রতিটি পাড়া ও মহল্লার গণ্যমান্য ব্যক্তিবর্গ । আইনজীবী শাহ আলম জানান মোটরসাইকেল প্রতীক মার্কায় ভোটারদের জনপ্রিয়তার স্রোত বয়ে চলেছে। নির্বাচনের আর বাকি দুই দিন ।
জনপ্রিয়তার স্রোতে নির্বাচনে বিজয় অর্জন করার লক্ষ্যে মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ ,মিছিল ও উঠান বৈঠকে যোগদান করেছে স্থানীয় নানা শ্রেণী , পেশাজীবী ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিশু ,কিশোর ও নারী পুরুষ ভোটার। স্বতন্ত্র প্রার্থী হাজী মাহবুব হোসেন বলেন সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আক্তার হোসেনের ভালোবাসা হোসেন্দী ইউনিয়নের সকল স্তরের ভোটার ও মা-বোনেরা ভুলে নাই । প্রয়াত আমার বড় ভাই আক্তার হোসেনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সকল মানুষের ভালবাসা ও দাবি পূরণে নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের ভালোবাসায় এবং তাদের দেয়া ভোট ও সমর্থনে মোটরসাইকেল বিজয় হবে ইনশাল্লাহ ।























