কুমিল্লার মুরাদনগর থানার উদ্যোগে “কমিউনিটি পুলিশিং ডে এর মূল মন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বিশাল বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ২৯ অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষ্যে র্যালী উদ্ধোধন করা হয়। মুরাদনগর থানা কম্পাউন্ডার থেকে শুরু হয়ে সদরের আল্লাহ চত্বর হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে মুরাদনগর থানা কম্পাউন্ডে এসে শেষ হয়।
র্যালীতে ‘কমিউনিটি পুলিশিং ডে’ সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্যানার ও ফেস্টুন প্রদর্শনসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। র্যালীতে অংশগ্রহণ করেন প্রধান অতিথি মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালোকদার ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আজিজুল বারী ইবনে জলিল অন্যান্য কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, মুরাদনগর থানা এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ,মক্তিযুদ্বা,সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ত্ব, সুধীজন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ও সাংবাদিক অংশগ্রহণ করেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আলোচনা করেন। “জনতাই পুলিশ, পুলিশই জনতা” এবং “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” স্লোগানকে সামনে অনুষ্ঠান শেষ করা হয়।























